স্প্যাম প্রতিরোধে ভাইবারের নতুন টুল

১২ আগষ্ট, ২০২০ ১৯:৩০  
সহজে ও বিনামূল্যে যোগাযোগে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় মেসেজিং অ্যাপ রাকুতেন ভাইবার স্প্যাম প্রতিরোধে, ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে ও নাম দিয়ে অন্য ব্যবহারকারীদের খুঁজে পেতে বেশ কয়েকটি টুল চালুর ঘোষণা দিয়েছে। ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ ভাইবার। আর তারই ধারাবাহিকতায় নতুন সার্চ ফিচারের ক্ষেত্রেও নিশ্চিত করা হচ্ছে অতিরিক্ত সুরক্ষা। সময়ের সাথে সাথে যোগাযোগের ক্ষেত্রে মেসেজিং অ্যাপের গুরুত্ব ও পরিধি বাড়ছে এবং মানুষ তাদের নেটওয়ার্ক ও যোগাযোগের বিস্তৃতিতে প্রতিনিয়ত নতুন উপায় খুঁজে চলেছে। বর্তমান সময়ে মানুষের তথ্যপ্রাপ্তির প্রবাহ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং এ পরিস্থিতিতে স্প্যাম ও অপ্রয়োজনীয় তথ্য পরিহারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে অনলাইনে অন্যদের সাথে যুক্ত হওয়াটাই এখন চ্যালেঞ্জের বিষয়। তবে, ভাইবারের নতুন গোপনীয়তা টুলের মাধ্যমে সহজেই এ সমস্যার সমাধান মিলবে। যারা ব্যবহারকারীর কন্ট্যাক্টসে আছেন শুধুমাত্রা তারাই নাকি সবাই ব্যবহারকারীকে কোনো কমিউনিটি বা গ্রুপ চ্যাটে যুক্ত করতে পারবেন, এটা এখন থেকে ভাইবার ব্যবহারকারীরা নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রাইভেসি সেটিংয়ের জন্য ব্যবহারকারীকে ‘মোর’ ট্যাপ করে ‘সেটিংস’ -এ যেতে হবে, পরবর্তীতে ‘প্রাইভেসি’ থেকে ‘গ্রুপস’ -এ যেতে হবে এবং সর্বশেষ ‘কন্ট্রোল’ অপশনে যেতে হবে, এ অপশনটিতে পাওয়া যাবে কে ব্যবহারকারীকে গ্রুপে যুক্ত করতে পারবে। পুরো প্রক্রিয়াটি হলো: মোর>সেটিংস>প্রাইভেসি>গ্রুপস>কন্ট্রোল। এছাড়াও, ভাইবারে অপরিচিত প্রেরক থেকে নতুন কমিউনিটি ও গ্রুপ চ্যাটে যুক্ত হওয়ার আমন্ত্রণ স্বয়ংক্রিয়ভাবে নতুন ‘মেসেজ রিকোয়েস্ট’ ইনবক্সে জমা হবে। ফলে, ব্যবহারকারীর মূল চ্যাট লিস্ট থাকবে পরিচ্ছন্ন। সার্চের মাধ্যমে যাতে অন্যরা খুঁজে না পায় এ সেটিংসের জন্য ব্যবহারকারীকে এ প্রক্রিয়া অনুসরণ করতে হবে, মোর>সেটিংস>প্রাইভেসি>লেট ইউজার্স ফাইন্ড ইউ বাই ইউর নেম। বৈশ্বিকভাবে অবমুক্ত হওয়ার আগে ব্যবহারকারী অনুসন্ধান ও ইনবক্সে মেসেজ রিকোয়েস্ট এর বিষয়টি কয়েকটি নির্দিষ্ট দেশে প্রথমে পরীক্ষামূলভাবে চালানো হবে।